২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাবেক ১৮ মন্ত্রী ও কয়েকজন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ | বিভাগ: lead, আইন-আদালত
সাবেক ১৮ মন্ত্রী ও কয়েকজন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন

আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদসহ ১৮ মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (০২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; সাবেক বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ; সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন; সাবেক প্রবাসী ও কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ; সাবেক বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য; সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান; সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; সাবেক ধর্মবিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান; সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান; সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও বেশ কয়েকজন সংসদ সদস্যের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর আগে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সাবেক ১০ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। এছাড়া দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান সাবেক আট মন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পৃথক দুই আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন