মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন

Paris
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার (৩০ আগস্ট) ড. ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেহবাজ শরীফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের জনগণের স্বার্থে সহযোগিতায় রূপ নেবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে টেলিফোন করায় এবং অভিনন্দন জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাংলাদেশে বন্যায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে শোক বার্তা পাঠানোর জন্যও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ড. ইউনূস। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজ দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলাপ-আলোচনা এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো কার্যক্রমগুলো পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। ড. ইউনূসও দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের ওপর গুরুত্বারোপ করেন। সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ড. ইউনূস নিয়মিত সার্ক সম্মেলন আয়োজন এবং দ্রুততম সময়ে সার্কভুক্ত দেশগুলো রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris