২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে প্রার্থীতা ফিরে পেলেন কাউন্সিলর প্রার্থী মাহাতাব আলী

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে প্রার্থীতা ফিরে পেলেন কাউন্সিলর প্রার্থী মাহাতাব আলী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর পৌরসভা প্রার্থীতা ফিরে পেলেন দেবীপুর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহাতাব আলী। ২৮ ফেব্রুয়ারী আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দেবীপুর ১নং কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন সাবেক কাউন্সিলর মাহাতাব আলী। ১১ফেব্রুয়ারী দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে রিটানিং কর্মকর্তা মহসীন আলী মৃধা মনোনয়ন অবৈধ ঘোষনা করেন। কাউন্সিলর প্রার্থী মাহাতাব আলী তার মনোনয়ন বৈধ দাবী করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। মাহাতাব আলীর মনোনয়ন বৈধ বলে রিট পিটিশনের আদেশ দেন উচ্চ আদালতের আপিল বিভাগের বেঞ্চ। ১৬ ফেব্রুয়ারী মঙ্লবার উচ্চ আদালতের রিট পিটিশনের আদেশ মতে পৌরসভা নির্বাচনী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন আলী মৃধা ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মাহাতাব আলীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন এবং সেই সাথে নির্বাচনে অংশ গ্রহনের জন্য তাকে পাঞ্জাবী প্রতীক বরাদ্দ দেন। উপস্থিত ছিলেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন