মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে সালমান-আনিসুল

Paris
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পতন হওয়া শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর সাইন্সল্যাবে হকার শাহজাহান হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয় আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতাকে। জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সালমান ও আনিসুল হকের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে বিকেলে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। তার আগে গত মঙ্গলবার সদরঘাট এলাকা থেকে সাবেক সরকারের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা ডিবি হেফাজতে ছিলেন। বিকেলে সালমান ও আনিসুলকে আদালতে আনা হলে সেখানে তাদের বহন করা প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাদের দুজনসহ পতিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুজনকে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতের পথে গাড়িতে তোলা হয়। তাদের প্রিজন ভ্যানের নিরাপত্তায় আরও নয়টি গাড়ি ছিল। এর মধ্যে তিনটি সাদা মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়। এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।
এদিকে পতন হওয়া শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হলে তাদের বহন করা পুলিশের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় সালমান এফ রহমান ও আনিসুল হকসহ পতন হওয়া সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা। এর আগে গত মঙ্গলবার রাতে সদরঘাট এলাকা থেকে সাবেক এ দুই হেভিওয়েট উপদেষ্টা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়। গতকাল বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে দুজনকে গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে আদালতের পথে গাড়িতে তোলা হয়। তাদের প্রিজন ভ্যানের নিরাপত্তায় আরও নয়টি গাড়ি ছিল। এর মধ্যে তিনটি সাদা মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও ছয়টি পুলিশ ভ্যান। প্রিজন ভ্যানের আগে-পিছে পুলিশের গাড়িগুলো নিরাপত্তায় ছিল। ডিএমপির নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদনের কথা জানিয়েছিল ডিবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়। এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris