সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভিডিও কলে হ্যারিসকে বারাক ও মিশেল ওবামার সমর্থন

Paris
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করেছেন। গতকাল শুক্রবার প্রায় এক মিনিটের দীর্ঘ ভিডিও কলে তাকে সমর্থনের কথা জানান এই দম্পতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভিডিও কলে ওবামাকে হ্যারিসকে বলেন, ‘আমি ও মিশেল এই নির্বাচনে আপনাকে জয়ী হতে ও অভাল অফিসে যেতে সম্ভব সব কিছুই করবো।’আর সাইবেক ফার্স্ট লেডি মিশেল বলেন, ‘এই নির্বাচন ঐতিহাসিক হতে যাচ্ছে।’ এসময় হ্যারিস এই দম্পতিকে ধন্যবাদ জানান ও তাদের দীর্ঘ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর পরই এক যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেন, তারা বিশ্বাস করেন হ্যারিসের দৃষ্টি, চরিত্র এবং শক্তি রয়েছে। সংকটময় মুহূর্ত তাকেই দাবি করে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সময়ে এক বিবৃতিতে, বাইডেনের প্রস্থানের প্রশংসা করেছিলেন ওবামা। কিন্তু হ্যারিসকে সমর্থন করা থেকে বিরত ছিলেন।অবশেষে গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে হ্যারিস মনোনীত হলে তার পক্ষে এই দম্পতি প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris