৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ

প্রকাশিত: ১ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। অস্থাবর সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে একটি খাট, এক সেট সোফা , একটি স্টিলের আলমিরা ও একটি রঙিন টিভি।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এনআই অ্যাক্টের মামলার আসামি মো: জামিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি জামিরুলের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। ৩০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াই টায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আরমান হোসেন ও তাঁদের টিম অভিযান পরিচালনা করে আসামি’র বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন। ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি জামিরুল ইসরামের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন