৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রকে শুভেচ্ছা জ্ঞাপন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রকে শুভেচ্ছা জ্ঞাপন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। রবিবার (২১ এপ্রিল) বেলা ৩টায় নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান রামেক হাসপাতাল পরিচালক। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন তাঁরা। এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


ওয়াসার শুভেচ্ছা : প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী ওয়াসার কর্মকর্তাবৃন্দ। রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন, উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) এস. এম তুহিনুর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল মোঃ আল্লা হাফিজ, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, সচিব উম্মে কুলসুম সহ সকল রাজশাহী ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন