২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তীব্র তাপপ্রবাহের কারণে প্রাইমারি স্কুলে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
তীব্র তাপপ্রবাহের কারণে প্রাইমারি স্কুলে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ
বিজ্ঞাপন

আরা ডেস্ক : তীব্র গরমের মধ্যে আগামীকাল রবিবার সারাদেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় গরমের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি না করানোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ম নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা। এই তাপপ্রবাহ আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন