১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ!

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডে আরডিএ’র জায়গা দখল করে স্থাপনা নির্মাণ!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ঢাকা বাসস্ট্যান্ড-এর সর্ব দক্ষিণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে বাস কাউন্টার। শিরোইল এলাকায় অবস্থিত রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় (আর্ট কলেজ) এর সামনের পুকুর পাড়ের স্থানটি মান্নানের ছেলে রুবেল জোরপূর্বব দখল করে একাধিক কাউন্টার নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পুকুর পাড়ের পশ্চিম অংশের রাস্তা ও ফুটপাত ঘেঁষা স্থানটির উত্তর-পূর্ব দিকের প্রায় ত্রিশ ফিট জায়গা ইতোমধ্যেই প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) গত ১৭ এপ্রিল সরেজমিনে স্থানটি পরিদর্শন করেছেন বলে জানান আশেপাশের অস্থায়ী ও ভ্রাম্যমান ব্যবসায়ীরা। স্থানীয়রা আরো বলছেন, একটি সিন্ডিকেট রুবেলের সাথে যোগসাজসে সরকারি জায়গাটি দখল করার অপপ্রয়াস চালাচ্ছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাকে বলেন, গত ১৭ এপ্রিল আমাদের তিনজন সার্ভেয়ার দখল করা স্থানটি সরেজমিনে পরিদর্শন ও মাপযোগ করে এসেছেন। পুকুরের পাড়ঘেষা পশ্চিম দিকের প্রায় চার কাঁঠা জায়গা আরডিএ কর্তৃপক্ষের। সরকারি জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ অপরাধ। পুকুরের পশ্চিম পাড়ের যে স্থানটিতে অবৈধ স্থাপনা নির্মাণপূর্বক দখল করার অপপ্রয়াস চালানো হচ্ছে সেখানে আমরা অভিযান পরিচালনা করে সেগুলো ভেঙ্গে ফেলা হবে। আমরা চাইলে সেদিনই সেগুলো ভেঙ্গে ফেলতে পারতাম। কিন্তু মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় দখলদার ব্যক্তিকে ১৮ এপ্রিল আমরা একটি চিঠি দেবো। তিনি যদি নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা অপসারণ না করেন, তবে আমরা সরেজমিনে গিয়ে সেগুলো উচ্ছেদ করবো। তিনি আরো বলেন, সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করার অপচেষ্টা চালালে সেটির বিরুদ্ধে আমরা সর্বদাই আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি।
দখল হওয়া স্থানটির উত্তর দিকে রয়েছে আরডিএ কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত গোধূলী মার্কেট। উল্লেখ্য, রাজশাহী মহানগরীতে ৯টি বাণিজ্যিক মার্কেট রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)। প্রাইভেট-পাবলিক (পিপিপি) অংশীদার ভিত্তিতে এক যুগের বেশি আগে নিজস্ব জায়গায় এসব মার্কেট গড়ে তোলে আরডিএ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন