১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৪ জন নিহত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ | বিভাগ: lead
ঝালকাঠিতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ১৪ জন নিহত
বিজ্ঞাপন

ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এতে ১৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে গিয়ে মারা যান। বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাক টোল দেওয়ার অপেক্ষায় থাকা তিনটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। আর আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও ছয়জনের মৃত্যু হয়। ট্রাকটি রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ১৪ জনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকটির চালক ও হেলপারকে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশাসহ পাঁচটি গাড়িকে চাপা দেয়। এতে ট্রাকসহ তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন