৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবির দুই অধ্যাপকের পিতার শ্রাদ্ধ্য অনুষ্ঠানে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবির দুই অধ্যাপকের পিতার শ্রাদ্ধ্য অনুষ্ঠানে রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে এবং অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডের পিতা প্রবোধ পান্ডে-এর শ্রাদ্ধ্য অনুষ্ঠান শনিবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় বাঘার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শ্রাদ্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় প্রয়াত প্রবোধ পান্ডের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজ, উদ্দিন, কর্ণেল (অবঃ) রমজান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন