বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

গোদাগাড়ীতে তিন বিঘা পেয়াজের বীজ’র চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

Paris
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে কালোসোনা খ্যাত পেয়াজের বীজ(থোকা) চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের উচলপাড়ায় তিন বিঘা জমিতে পেয়াজের বীজ তৈরীর জন্য চারা রোপন করে। প্রতিটি চারায় বীজের থোকা ধরেছিল। ১৫-২০ দিনের মধ্যে কাটা মাড়াই শেষে পেয়াজ বীজ সংরক্ষন করা যেত। এমন সময় শক্রতার জেরে দুর্বত্তরা তিন বিঘা পেয়াজ বীজের চারার মুড়ি কেটে নষ্ট করে দিয়েছে। (শনিবার ৯ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, জমিতে কেটে ফেলা পেয়াজ বীজ। সাংবাদিক দেখে দেখে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে কৃষক আব্দুল্লাহ।পেঁয়াজ বীজ দানার গাছের মাথাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ ঘটনায় কৃষক মোঃ আব্দুল্লাহ গোদাগাড়ী থানায় সাধারন ডাইরি করেছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন বলেন, সাধারন ডাইরি সন্দেহ ভাবে দুইজনের নাম রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষক আব্দুল্লাহ বলেন তিনি শিক্ষকতার পাশাপাশি প্রতি বছর তিনবিঘা জমি বর্গা নিয়ে পেয়াজ বীজের চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছে। চলতি মৌসুমে উৎপাদিত পেয়াজ বীজ বিক্রি করে ১২ লক্ষ টাকা আয় হতো। কিন্তু পেয়াজ বীজের চারা নষ্ট হয়ে যাওয়ায় ৭ লক্ষ টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এই কৃষক। এদিকে বৃহস্পতিবার উপজেরা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ক্ষতিগ্রস্থ পেয়াজ বীজের জমি পরিদর্শন করেছে। তিনি ক্ষতিগ্রস্থ পেয়াজ বীজের নমুনা দেখে বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে জমি থেকে পেয়াজ বীজের উৎপাদন পাওয়া যেত।

 


আরোও অন্যান্য খবর
Paris