৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনা মুল্যে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনা মুল্যে সেলাই মেশিন বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার (০৭ মার্চ) রাজশাহীর দাউকান্দির পবায় অবস্থিত গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় অর্ধশত গরীব, অসহায় ও বিধবা নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মোঃ জাহান বকস্ মন্ডল বিনা মুল্যে সেলাই মেশিন বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ, ডিরেক্টর সাপ্লাই চেইন অপারেশন কাজী শিব্বির আহমেদসহ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিটের প্রধানগণ। উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের সর্ববৃহৎ কৃষি ভিত্তিক বানিজ্যিক প্রতিষ্ঠান যেটি দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন যাত্রা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন