৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে প্রতিমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫ মার্চ ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে প্রতিমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী আব্দুল ওয়াদুদ দারা মহোদয়কে গন সংবর্ধনার জন্য দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ মার্চ শনিবার দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হওয়ায় গণসংবর্ধনার আয়োজন করেছে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (৫ মার্চ) দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শরিফুজ্জামান শরিফের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আজাহার আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক নাজমুস সাদাত নজুম, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম মোস্তফা শাওন, পৌরসভা কৃষক লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা, আওয়ামী লীগ নেতা দেলুয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগ নেতা হায়দার আলী, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, পারভেজ হাসান, শিমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ সহ উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ৯মার্চ শনিবার স্থানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য উপজেলাবাসীকে আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন