বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পবায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Paris
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার(০৩ মার্চ) আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়। উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী এবং ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ ষ্টল পরিদর্শন করেন এবং শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ২২টি স্টলে বিভিন্ন প্রকার প্রদর্শনী রয়েছে। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ানসহ উপজেলার সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, ছাত্র- ছাত্রী, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris