১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

ট্রেন বাড়ানোসহ বন্ধ স্টেশন চালুর সিদ্ধান্ত

প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ট্রেন বাড়ানোসহ বন্ধ স্টেশন চালুর সিদ্ধান্ত
বিজ্ঞাপন

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ট্রেন বাড়ানোসহ বন্ধ স্টেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের টিকেট শুধু অনলাইনে বিক্রি হবে না স্টেশনেও পাওয়া যাবে। গত শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মো. জিল্লুল হাকিম বলেন, বন্ধ স্টেশন গুলো চালু করার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা হয়ে গেছে। যারা পাশ করবে তাদের ট্রেনিং দিয়ে স্টেশনগুলো চালু করা হবে। এ সময় স্টেশন প্রাঙ্গনে জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন