শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহী নগরীর আলোচিত সেই লিজা কারাগারে

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একসময়ের আলোচিত-সমালোচিত লিজা এখন কারাগারে। বিভিন্ন সময় একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনায় উঠে আসে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় আয়েশা আক্তার লিজা রাজশাহীর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং মামলার পরবর্তী দিন ধার্য করেন ২৪ এপ্রিল। লিজা রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মৃত চান মিয়ার মেয়ে। গত ১৮ ফেব্রুয়ারি আয়েশা আক্তার লিজার বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন এটিএন বাংলার সহযোগী ব্যবসা প্রতিষ্ঠান এটিএন ‘ই-মার্টের’ রাজশাহী বিভাগীয় ডিলার প্রভাষ চন্দ্র সরকার (৫৩)।
মামলায় তিনি উল্লেখ করেন, ব্যবসায়িকভাবে চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ লিজার কাছ থেকে এক লাখ টাকা ধার করেন। বিনিময়ে তাকে ৩০০ টাকার স্ট্যাম্প এবং একটি ফাঁকা চেক প্রদান করেন প্রভাষ চন্দ্র সরকার। পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে উক্ত টাকা সুদে আসলে পরিশোধ করেন। এসময় এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ অন্যান্য স্বাক্ষীরা উপস্থিত ছিলেন। টাকা পরিশোধের সময় প্রভাষ চন্দ্র সরকার লিজার নিকট ফাঁকা চেক ও স্ট্যাম্প ফেরত চাইলে সেগুলো পরবর্তীতে দিবে বলে আশ^স্ত করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি সকালে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল কাঁচাবাজারস্থ পূবালী মার্কেটের নিচ তলায় ভুক্তভোগী প্রভাষ চন্দ্র তাকে দেখতে পেয়ে তার ফাঁকা চেক ও স্ট্যাম্প ফেরত চান। সেগুলো ফেরত না দিয়ে উপরন্তু প্রভাষের কাছে লিজা আরও এক লাখ টাকা দাবী করে এবং না দিলে তার বিরুদ্ধে আদালতে মামলা করবে বলেও হুমকি দেন লিজা। এ ঘটনায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আয়েশা আক্তার লিজা। আদালত তার জামিন নামঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris