১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রাজশাহীর তানোরে যুবলীগ কর্মী হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর তানোরে যুবলীগ কর্মী হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে যুবলীগ কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ও কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো তানোর লালপুর এলাকার হাবিবুরের ছেলে হাকিম বাবু (৪৪) তার ভাই আবুল হাসান (৪২), শাহীন (২৫), একই এলাকার লুৎফরের ছেলে রাসেল (৩০), সাইদুর রহমানের ছেলে সুফিয়ান (৩৬)। ঢাকা মিরপুর মডেল থানা এলাকা থেকে বাবু ও সুফিয়ানকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিন জনকে র‌্যাব-৫ এর সদস্যরা কক্সবাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পরকীয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মী জিয়াউল ইসলামকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির বিলশহর গ্রামের সুমি খাতুনকে বেশ কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন মামলার ১নং আসামী হাসান মেম্বার। এর আগে থেকেই সুমি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিয়াউল ইসলামের। বিষয়টি হাসান মেম্বার বুঝতে পেরে সতর্ক করে। পরে ডিপটিউবওয়েলের অপারেটর নিয়োগ নিয়ে উভয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায়। এছাড়াও হাসান মেম্বারের সার ও কীটনাশকের দোকানে আগুন দেয় কে-বা কারা। এ নিয়ে মামলাও করে হাসান মেম্বার। এসকল ঘটনাকে কেন্দ্র করে গত ২১শে ফেব্রুয়ারী রাতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে জিয়াউলকে কুপিয়ে হত্যার করা হয়। এরই প্রেক্ষিতে নিহতর ভাই রবিউল ইসলাম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জিয়াউলকে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে বলেও হত্যাকান্ডের সাথে জড়িত গ্রেফতারকৃতরা স্বীকার করেছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন