১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

রমজান মাসেই আসছে উপজেলা নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রমজান মাসেই আসছে উপজেলা নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
বিজ্ঞাপন

আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল দেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, এরইমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এ ক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি যেগুলো ভালো ছিল হয়তো ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেই উপজেলাগুলোতে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত হবে। দেশে উপজেলার সংখ্যা মোট ৪৯৫টি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন