১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ-মতবিনিময়

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০২ অপরাহ্ণ | বিভাগ: lead
এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ-মতবিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট এবং ভবিষ্যতে রাজশাহী শহরের পোর্টের কাস্টমস ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লে. জেনারেল আবুল হোসেন, বিজনেস কনসালটেন্ট ড. এম সরদার উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন