শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর থানার সামনেই পুলিশকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবক গ্রেফতার

Paris
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর থানার মোড়ে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে এক যুবক। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০মিনিটে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত ওই পুলিশ সদস্যর নাম ফিরোজ আহম্মেদ (৩৮)। তিনি দুর্গাপুর থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। এদিকে ধাওয়া করে অভিযুক্ত যুবক সেলিম রেজা (২৫) আটক করে পুলিশে দিয়েছে পথচারীরা। সেলিম উপজেলার হোজা গ্রামের আনসার আলীর পুত্র। তবে কী কারণে ওই যুবক পুলিশ সদস্যকে প্রক্যশ্যে ছুরিকাঘাত করল এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদ মোটরসাইকেলে পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় থানা থেকে বের হয়ে রাস্তায় আসছিলেন। এ সময় ওই যুবক সেলিম ছুরি হাতে দৌড়ে গিয়ে তার তার বুকের ডান পাজরে ছুরিকাঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য ফিরোজ মোটরসাইকেল দ্রুত টেনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু দুরে যেতেই তিনি পড়েন যান। পরে পথচারী ও থানার পুলিশের সহযোগিতায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে ওই পুলিশ সদস্যকে দিনের বেলায় প্রক্যশ্যে রাস্তায় ছুরিকাঘাত করল এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ তাঁরা একে অপরকে কেউ চিনে না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি পরে জানানো যাবে।


আরোও অন্যান্য খবর
Paris