৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চাইল্ড এ্যাসিসট্যান্স (এফডব্লিউসিএ) পরিচালিত আনন্দধারার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১৯ ফেব্রয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কেআরএফসি এর প্রেসিডেন্ট মি. দ্যাগ ভেগি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফডব্লিউসিএ এর টিম লিডার ও চেয়ারম্যান ড. সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডব্লিউসিএ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন