পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই মূল উদ্দেশ্য : গণপূর্তমন্ত্রী
তথ্য বিবরণী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি বলেছেন, ৩০ লক্ষ শহিদ আর দুই লক্ষ মা-বোনের নির্যাতনের কথা স্মরণ করলে কেউ বিপথগামী হবে না। অর্থ উপার্জন মুখ্য নয়, পরবর্তী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্যÑ এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েপ্রত্যেকটি কাজ করতে হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী সার্কিট হাউসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থায়কর্মরত রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায়তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমি কর্তৃত্ব করতে আসিনি, আপনাদের সতীর্থ হয়ে কাজ করতে এসেছি, আপনাদের কাজ দেখতে এসেছি। সুদীর্ঘ পরিকল্পনা মাফিক টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে। আমাদের উন্নয়নকাজ বর্তমান সময়কে ভিত্তি করে হলেও তা যেন ভবিষ্যত প্রজন্ম ব্যবহার করতে পারে, সেজন্য টেকসই উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে।
বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তর-সংস্থার কাজে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে গণপূর্তমন্ত্রী বলেন, সরকারের সকল দপ্তর-সংস্থার কাজে যথাযথ সমন্বয়থাকলে দীর্ঘসূত্রিতা হ্রাস পাবে এবং উন্নয়ন পরিকল্পিত হবে। রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে সিটি কর্পোরেশনসহ সকল প্রতিষ্ঠানের সমন্বয়সাধনের জন্য তিনি সংস্থার প্রধানদের নির্দেশনা দেন।সংশ্লিষ্ট বিধি-বিধান ও আইন মেনে কাজ করলে সকল কাজে পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
নিজ দপ্তরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মানুষ মানুষের জন্য’Ñ স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের জন্য কাজ করছি।যেভাবে কাজ করলে জনকল্যাণ হবে, সরকারের অর্থ অপচয় হবে না সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।
সঠিক সময়ে সকল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আবাসন ও গৃহায়ন উন্নয়ন প্রকল্পগুলো কাজের জন্য ঠিকাদারের উপর অনেকাংশে নির্ভর করতে হয়। এক্ষেত্রে তিনি ঠিকাদারের সঙ্গে বন্ধুত্ব না করে কাজের সঙ্গে বন্ধুত্ব করার কথা বলেন।সকলকে তিনি বিধি-বিধান ও আইন মোতাবেক নিজের দায়িত্ব পালনে সজাগ থাকতে বলেন। অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মতবিনিময় সভায় অংশ নেওয়াপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।এ সময় মন্ত্রী তাদের কাছে বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি জানতে চান।
