৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় তরুণ সংঘের সনদ প্রদান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় তরুণ সংঘের সনদ প্রদান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখা পরিচালিত জাতীয় তরুণ সংঘ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং সেন্টার ১ নং কাজিহাটা সি এন্ড বি মোড় রাজপাড়া রাজশাহীতে গতকাল শনিবার সকাল ১১ টায় প্যারামেডিক, পি ডি এম এস এবং গ্রাম ডাক্তার প্রশিক্ষণ এর ট্রেনিং সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় তরুণ সংঘ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, সভাপতি হিসেবে ছিলেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সভাপতি ও সমন্নয়ক ওয়াদুদ-উল-মোঃ তাকাদ্দাছ কাজল, জেলা সিনিয়র সহ সভাপতি ও শিক্ষক ডা.আলহাজ্ব মাহাফুজুল হক, জেলা সাধারণ সম্পাদক প্রোফেসর জুলফিকার আলি, জেলা দপ্তর সম্পাদক ও ট্রেনিং সেন্টার এর পরিচালক রুবীনা পারভীনসহ জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সদস্য ও ছাত্র-ছাত্রী। সনদ প্রদান শেষে সকলের জন্য মঙ্গল কামনা ও শহীদের স্বরণে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন