১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
কাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরাসড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীররাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রীরাজশাহী সদর দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক সুমন

লক্ষ্মীপুরে রোগীকে মারধর হাসপাতাল কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ | বিভাগ: lead, স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
লক্ষ্মীপুরে রোগীকে মারধর হাসপাতাল কর্মচারী বরখাস্ত
বিজ্ঞাপন

এফএনএস
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাফায়েত হোসেন (২৪) নামে এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। রিফাত (২২) নামে হাসপাতালের এক অস্থায়ী কর্মচারী তাকে মারধর করেন। এ ঘটনায় রিফাতকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। শাফায়েত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ইটের পোল এলাকার কাশেমের ছেলে। সাফায়েত ও তার স্বজনরা জানায়, গত তিন দিন আগে সাফায়েত পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল শনিবার সকালে নাস্তা করতে হাসপাতালের নিচে নামেন সাফায়েত। পরে তার বেডে যাওয়ার সময় তাকে ভেতরে ঢুকতে বাধা দেন হাসপাতালে অস্থায়ী কর্মচারী রিফাত। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক রোগী দেখছিলেন। এ সময় দ্বিতীয় তলার গেট বন্ধ রাখেন কর্মচারী রিফাত। ওই সময় রোগী সাফায়েত ভেতরে ঢুকতে গেলে রিফাত তাকে ঢুকতে দেননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। চিকিৎসক রোগীদের ওয়ার্ড থেকে বের হয়ে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়। পরে সাফায়েত তার বেডে যাওয়ার পর পুনরায় রিফাতের সঙ্গে কথা-কাটাকাটি করে। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত কয়েকজনকে নিয়ে এসে তাকে মারধর করে। তাকে বাঁচাতে গেলে তার বোন নেহার এবং দুজন স্বজন মারধরের শিকার হন। সাফায়েতের বোন ববি বলেন, ঘটনাটি আমরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানিয়েছি। আমরা এ হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চাই। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ঘটনাটি শুনেছি। রোগীর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। রিফাত আমাদের হাসপাতালের অস্থায়ী কর্মচারী। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন