বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পুঠিয়ার কাজুপাড়া বিলে রাতের আধারে চলেছে পুকুর খনন হলেও প্রশাসন নিরব

Paris
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

পুঠিয়া থেকে প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় প্রতিদিন রাতের আধারে চলছে ফসলী জমিতে পুকুর খনন। ইতিমধ্যেই কয়েক বার অভিযান চালিয়ে বন্ধ থাকার পরও রাত ৯ টা থেকে ভোর রাত পর্যন্ত ৩ টি ভেকু মেশিন দিয়ে চলছে পুকুর খননের কাজ। পুকুর খননের তথ্য পাওয়ার পরও অজ্ঞাত কারণে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছে। দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।
জানাগেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাজুপাড়া এলাকায় কয়েকজন কৃষকের প্রায় ৭০ বিঘা জমি ইজারা নিয়ে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে এলাকার কিছু দালাল শ্রেণীর লোকজনের সহযোগীতায় ৩টি ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে। এছাড়া আমঘোষপাড়া, টুলটুলিপাড়া, কানমাড়িয়ায় চলছে পুকুর খনন। কিছু স্থানে এলাকাবাসী প্রতিবাদ করে এবং মারামারির ঘটনাও ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যেখানে-সেখানে পুকুর খনন করায় ফসলি জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে। সেচকাজ বাধাগ্রস্ত হয়ে কমছে ফসলের উৎপাদন। তাছাড়া পুকুরের মাটি বহনকারী ট্রাক্টর চলায় গ্রামীণ সড়ক ও খেতের সীমানাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ দিয়েও কোন লাভ হয় না। আর কিছু দালালদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কাজুপাড়া ফসলী জমিতে পুকুর খনন কারী তাহেরপুরের লতিফ জানান, কারো কোন অনুমতি নাই। সেখানে ২০২২ সাল থেকে পুকুর খনন ও পাড়ি বাধার কাজ করা হয়েছে। যার কারনে সেখানে কোন আবাদ হয়না। তাই সেখানকার লোকজন আমাকে বলেন যে পুকুর খনন করে আপনিও বাঁচেন আমাদেরও বাঁচান। শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, আমরা আইন শৃঙ্খলা মিটিং এ বলেছি। কিন্তু কোন পদক্ষেপ নাই। পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মৌসুমী রহমান জানান, গত মাসিক মিটিং এ এমপি সাহেব নির্দেশ দিয়েছেন কোথাও পুকুর খনন করা যাবে না। আমরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করলেও রহস্য জনক ভাবে পুকুর খনন বন্ধ হচ্ছে না। শিলামাড়িয়া ফাঁড়ির ইনচার্জ এসআই মান্নান জানান, আমি নওগাঁয় সাক্ষী দিতে এসেছি। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যায়। কিন্তু তারা পালিয়ে যায়। পরবর্তীতে আবার ফিরে এসে খনন শুরু করে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, ইতিপূর্বে প্রশাসন গিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছে। এখন সেই পুকুর খনন চলছে কিনা আমার জানা নাই। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক জানান, আমরা কয়েকবার অভিযান চালিয়েছি। বন্ধ করে দিয়েছি। এছাড়া রাতেও সেখানে অভিযান চালিয়েছি কিন্ত সেখানে কাউকে পাইনি।

 


আরোও অন্যান্য খবর
Paris