৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে নৌবন্দর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে নৌবন্দর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে নৌবন্দর উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ। রোববার (১১ ফেব্রয়ারি) বিকাল ৪টায় উপজেলা সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরে বিশাল আনন্দ মিছিলের নেতৃত্ব দেন পৌ আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক। মিছিলের আগে ভাগে ছিলেন মাটিকাটা ইউপি সোহেল রানা, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,পৌরসভার ৫নং কাউন্সিলর শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জয়নাল আদেীন জনি প্রমূখ। আনন্দ মিছিলে স্লোগান দিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে স্বাগত জানানো হয়।
এদিকে তথ্য অফিস জানায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) একদিনের সংক্ষিপ্ত সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে সকাল ন’টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌছাবেন। পরে তিনি গোদাগাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিন প্রতিমন্ত্রী বেলা এগারোটায় গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ, গোদাগাড়ী পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-ময়া নৌপথে নৌযান পরিচালনার উদ্বোধন ও সুধী সমাবেশে যোাগদান করবেন। ঐদিনই প্রতিমন্ত্রী বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন