৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২দিনব্যাপী বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আকতার, ইস্টার্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক জহুরুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন