১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী মহানগরীতে যাত্রা শুরু হচ্ছে শহীদ কামারুজ্জামান নার্সিং কলেজের

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ২:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: lead, শিক্ষানগর
রাজশাহী মহানগরীতে যাত্রা শুরু হচ্ছে শহীদ কামারুজ্জামান নার্সিং কলেজের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজের যাত্রা শুরু হতে যাচ্ছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নগর ভবনের পশ্চিমে অবস্থিত পিপিপি‘র আওতায় নির্মিত রাজশাহী সিটি কর্পোরেশনের স্বপ্নচুড়া প্লাজার ৭ম তলায় স্থাপিত শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষ হতে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে। শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ( (বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি করা হবে। পরিদর্শনকালে শহীদ এএইচএম কামারুজ্জামান নার্সিং কলেজের পরিচালক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন