৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় যুব মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে এনামুল হকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪, ২:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় যুব মহিলা লীগ নেতৃবৃন্দের মাঝে এনামুল হকের শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা

দিনের পর দিন সারাদেশে বেড়ে চলেছে শীত। হাড় কাপানো শীতে মানুষের কষ্ট বেড়েছে বহুগুন। কনকনে শীতে দুর্ভোগে রয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে সমাজের বিত্তবানদের দিকে। প্রতিনিয়ত সমাজের নানা পেশার মানুষের প্রতি নিজ উদ্যোগে ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি প্রতি বছর সামাজিক দায়বদ্ধতা থেকে মানুুষের পাশে দাঁড়ান। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে তৃতীয় ধাপে ২ হাজার যুব মহিলা লীগের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে দুই ধাপে ১১ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক। শীতবস্ত্র পেয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের জন্য দোয়া কামনা করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সদস্য বীনা, সাথী, মালতি, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ম্যানেজার হিসাব শাখার সোহরাব হোসেন মাসুম, রেজাউল করিম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন