৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন
বিজ্ঞাপন

তথ্যবিবরণী

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজশাহীর পবা উপজেলার কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহরম আলী খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ নিপাহ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন। এছাড়া মাদক, গুজব, বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারীশিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন