পুলিশ কমিশনার ও ডিসির সাথে রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদের সাক্ষাত
প্রেস বিজ্ঞপ্তি
গত ২১ জানুয়ারী রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদ শপথ গ্রহণ করে এবং চেম্বারের সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে ২৩ জানুয়ারী (মঙ্গলবার) যথাক্রমে দুপুর ১ টায় ও ১:৩০ মিনিটে বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী এর সাথে তাঁদের নিজ নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, পরিচালক রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ সাজ্জাদ আলী, মোঃ কবির হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ নাজমুল হোসেন, তৌহিদ হাসান ও মোঃ আশিকুর রহমান তুহিন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
