২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এমপি বাদশাকে নার্সদের সংবর্ধনা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী, স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
এমপি বাদশাকে নার্সদের সংবর্ধনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন রাজশাহী বিভাগের পক্ষ থেকে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহীর বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের নার্সরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি শাহাদাতুন নূর লাকি। অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। এসময় বিভাগীয় সহকারী পরিচালক (নার্সিং) সুসমিতা দাস, মেডিকেলের সুপারিন্টেনডেন্ট মজিবুর রহমান, বক্ষব্যাধি হাসপাতালের ডেপুটি সুপারিন্টেনডেন্ট নাজমা বেগম, রামেক হাসপাতালের সরসতি বালা বিশ্বাস, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলোরা পারভিন, বিএনএ’র বক্ষব্যাধী শাখার হেলেনা খানম, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, রাজশাহীর সভাপতি রিয়াজুল ইসলাম, এসবিজিএসএন রাজশাহীর সভাপতি হাবিবুল্লাহ, সাবেক সভাপতি মো. সিজান, মোশফিকুর রহমান কাননসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন