শীতার্তদের মাঝে এলেন যারা
৮ নং ওয়ার্ড
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ৮ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাসিকের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জানে আলম খান জনির সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা।
ধূমকেতু নিউজ
স্টাফ রিপোর্টার : তীব্র শীতে উষ্ণতা ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এবং ধুমকেতু নিউজ অনলাইন পোর্টালের স্টাফদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সপুরাস্থ ধূমকেতু নিউজ কার্যালয়ে ১৫ জনের মাঝে কম্বল বিতরণ করেন ধূমকেতু নিউজ পরিবার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে স্টাদের হাতে কম্বল তুলে দেন ‘ধূমকেতু নিউজ’ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র রিপোর্টার হেলেন খান, বিশেষ রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা, ফটো সাংবাদিক কাবিল হোসেন ও সামিউল ইসলাম প্রমুখ।
