রাজশাহীতে দুঃস্থদের মাঝে বিভিন্ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে দুঃস্থদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে “বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ইউনিট, রেঞ্জার ইউনিট ও রেড ক্রিসেন্ট কর্তৃক শীতবস্ত্র বিতরণ” কার্যক্রম পরিচালিত হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ সম্মানিত সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিএনসিসি প্লাটুন কমান্ডার জনাব মোসাঃ চম্পা খাতুন, রোভার স্কাউট ইউনিট-এর আরএসএল জনাব জান্নাতুল ফেরদৌস, মোঃ মোজাফফার হোসাইন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা জনাব শাহ্রীন আজাদ এবং রেঞ্জার ইউনিট-এর গাইডার জনাব ফাতেমাতুজ্জোহরা। আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিটের ছাত্রীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিকে, রাজশাহী মহানগরীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও গায়ের চাদর বিতরণ করেছে নারী ও শিশুদের আইনি সহায়তা নিয়ে কাজ করা সংগঠন নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কোর্ট চত্বরসহ নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার দরিদ্র মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর প্রধান পৃষ্ঠপোষক সিনিয়র আইনজীবী এ্যাড. সাইফুর রহমান খান রানা উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ও ঢাকা প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ওমর ফারুক, সংস্থার মেহেরচন্ডি এলাকার সভাপতি আফরোজা খাতুন সন্ধ্যা ও অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে কম্বল ও গায়ের চাদর বিতরণ করা হয়েছে। আরো বিতরণ করা হবে।

গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সুলতানগঞ্জস্থ শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড গোদাগাড়ী এরিয়া শাখা আয়োজনে, শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে। কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড সভাপতি মুহাম্মদ ওবাইদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন,সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের সহ-সভাপতি সাদিকুল ইসলাম। এ সময় শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ সভাটি পরিচালনা করেন শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড ম্যানেজার আবু বাক্কার সিদ্দিক। উপজেলার ২০০ জন গরিব ও শীতার্তদের মাঝে প্রধান অতিথি থেকে কম্বল তুলে দেয়া হয়।
