৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুই নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুই নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৪ বাগমারা আসনে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়ে জয়লাভ করায় তাদের দুই জনকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় বাগমারা আসনের বিজয় প্রার্থী জেলা পরিষদের চেয়ারম্যানকে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বিজয়ের আনন্দ উপভোগ করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, এই বিজয় শুধু নৌকার নয়, মুক্তিযোদ্ধার চেতনার বিজয়, বঙ্গবন্ধুর আদর্শ ধারণের বিজয়, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিজয়। দেশনেত্রী শেখ হাসিনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এটি তার প্রমাণ স্বরূপ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সার্ভেয়ার আলিফ আলী । রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন