স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল বুধবার রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করে। কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকযোগে নগরীতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য বাদশা শেখ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ।
এদিকে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার উদ্যোগে সকাল ১১টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর সহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন সহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
রামেবি
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এ দিন সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুস্তুম আলী আহমেদের নেতৃত্বে বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুস্তুম আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, রেজিস্ট্রার ডা. মো. জাকির হোসেন খোন্দকার প্রমুখ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১:৩০ মি. অধ্যক্ষ মহোদয় কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১:৪৫ মি. অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। সভার মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আনিসুজ্জামান। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক আবু হাসনাৎ মোঃ রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১০ জানুয়ারি ২০২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন উপলক্ষে সকাল ১০:৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মু. কামাল হোসেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বলেন, ‘বাংলা-বাঙালি-বঙ্গবন্ধু একই সুতোয় গাঁথা। একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর জীবন দর্শনই হতে পারে উত্তম পাঠ।’
রাকাব
প্রেস বিজ্ঞপ্তি : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের সকল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও সিবিএ নেতৃবৃন্দসহ প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি: বুধবার (১০ জানুয়ারী) সকালে জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন হিসাবরক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলী। চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচরী উপস্থিত ছিলেন।
তানোর
তানোর থেকে প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের আয়োজন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তানোর পৌর সদর থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ”লীগের সহসভাপতি শরিফ খান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক কাউন্সিলর হোসেন মোহাম্মাদ মুন্টু, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, প্যানেল চেয়ারম্যান উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তালন্দ ইউপি সভাপতি মেম্বার আব্দুল করিম, সম্পাদক আবুল হাসান, ইউপি যুবলীগ সভাপতি মুকলেসুর রহমান, সম্পাদক মইফুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি রোকনুজ্জামান জনি, সম্পাদক আলফাজ হোসেন প্রমুখ।