আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
আর্ত মানবতার সেবায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এসএভিপি ও ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার (অবঃ) প্রফেসর আখতারুজ্জামান, রাজশাহী কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর শামসুল হক, মক্কা ট্রেডার্স এর স্বত্বাধিকারী শাহ আহমদ কুরাইশী চৌধুরী এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এফএভিপি মোঃ তরিকুল ইসলাম, এসপিও মোঃ শহীদুল আলম, এসপিও মোঃ জামিরুল ইসলাম, এসপিও মোঃ মফিজ উদ্দিন, পিও মোঃ সালাহ উদ্দিনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
