৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ৫নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ৫নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপিত
গত রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় মহানগরীর ৫নং ওয়ার্ডে লায়ন্স ক্লাব অব রাজশাহী এর আয়োজনে ৫নং ওয়ার্ডের গরীব দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের সুবিধাবঞ্চিত গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহী সভাপতি ডাঃ আব্দুল মান্নান ও সাবেক সভাপতি আলহাজ্ব এ.কে মাসুদ, সেক্রেটারী তসলিমা ডালিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রাজশাহী কোর্ট কলেজ গভর্নিং বডি সভাপতি মনোয়ার হোসেন সেলিম, লিও নেতা ডাঃ আমানুল্লাহ বিন আকতার আবিদ, আবরার তুহিন, বাপ্পী, শাহিন সহ অন্যণ্যজন। এ সময় কাউন্সিলর কামরু বলেন মানবতার সেবায় এগিয়ে এসে প্রতিটি সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশে দাড়ায়। ৫নং ওয়ার্ডে প্রায় ২৫০জনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন