৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার মাড়িয়ায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুলের গণসংযোগ ও পথসভা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার মাড়িয়ায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুলের গণসংযোগ ও পথসভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শনিবার বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় কাঁচি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মরিয়ম বেগম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ। প্রচারণাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন