৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর নৌকার সমর্থকদের হামলার প্রতিবাদে রাস্তায় শুয়ে প্রতিবাদ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর নৌকার সমর্থকদের হামলার প্রতিবাদে রাস্তায় শুয়ে প্রতিবাদ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হকের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদ ও অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাস্তা অবরোধ করেন কাঁচি প্রতিকের সমর্থকেরা। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী বাজারে তাহেরপুর টু শিকদারী রাস্তায় অবস্থান নেয় নেতাকর্মীরা। ফলে রাস্তায় যান চলাচল বাধাগ্রস্ত হয়।খবর পেয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে নিয়ন্ত্রণ আনে ও গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়।তবে নেতাকর্মীরা রাস্তাতেই অবস্থান গ্রহণ করেন।

পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার উপস্থিত হয়ে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, আপনারা অভিযোগ দিলে অবশ্যই সে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে  অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বাস দেন। আশ্বাস পেয়ে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চেঁউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথসভা করেন। পথ সভায় বক্তারা বলেন, নির্বাচনের প্রচার প্রচারণার শুরু থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর স্বশস্ত্র ক্যাডাররা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির ব্যক্তিগত সহকারীসহ ৪ নেতাকর্মীর উপর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার ও তার ক্যাডার বাহিনী হামলা চালায়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ছেঁড়া ও পোস্টার লাগাতে বাধা প্রদান সহ অসংখ্য অফিস ভাংচুর করেছে নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, এইভাবে চলতে থাকলে কোন ভাবেই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সাধারণ ভোটাররাও ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে না। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শুভ। উক্ত প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন,আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। যেগুলো হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন