রাকসুর সাবেক ভিপি মুন্নাকে হাসপাতালে দেখতে গেলেন মেয়র
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টায় রামেক হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তার শারিরীক অবস্থ্য ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও আশু সুস্থ্যতা কামনা করেন। এছাড়া রামেক হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের স্ত্রী সুমাইয়ার চিকিৎসার খোঁজখবর নেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
