৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহান বিজয় দিবস উপলক্ষে রোয়ার আলোচনা সভা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান বিজয় দিবস উপলক্ষে রোয়ার আলোচনা সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরের একটি রেস্তোঁরায় এই আলোচান সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন, সাবেক পরিক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি জেলা জজ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল বাশার রেশম উন্নয়ন বোর্ডের সাবেক সাবেক মহাপরিচালক আঃ হাকিম। সভাপতিত্ব করেন ইউনুছ আলী।
প্রধান অতিথি বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট নিহত তার পরিবারবর্গকে। আরো শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ শহিদ, ২ লক্ষ নির্যাতিত মা-বোনসহ মুক্তিগামী জনতাকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র ও লাল সবুজ পতাকা। কিন্তু যারা যুদ্ধের সময় পাকিস্থানের পক্ষে ছিলো আজও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সচেতন হতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন