কবিতা পাঠ ও আনন্দ ভোজ অনুষ্ঠানে আসাদ
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীর প্রাণকেন্দ্র লক্ষীপুরে অনুষ্ঠিত হলো কবিতা পাঠের আসর, দোয়া ও আনন্দ ভোজ অনুষ্ঠান। জাতীয় কবিতা মঞ্চ, রাজশাহী জেলা কমিটির আয়োজনে ১৫ ডিসেম্বর সকাল দশটায় বিশিষ্ট কবি ও মানবাধিকার কর্মী মোঃ মুকুল হোসেন এর সভাপতিত্বে লক্ষীপুর মোড় জেলা আওয়ামী কার্যালয়ে আনন্দময় পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গণ মানুষের প্রিয় নেতা জনাব মোহা. আসাদুজ্জামান আসাদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী জমিরুদ্দীন মহিলা সাফিনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা কৃষক লীগ এর সভাপতি মোঃ তাজবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল্লাহ খান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আজিবার রহমান, কাব্য কানন সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ছড়াকার এ.কে.এম দৌলতুজজামান এবং বিশিষ্ট কবি, গবেষক ও বিড়ালদাহ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ জোহুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার সিদ্দিক, কৃষক লীগ নেতা মোঃ আবুল হোসেন, সাবেক তাতী লীগ জেলা সহ সভাপতি সালেহ মোহাম্মদ তপন, সাবেক জেলা তাতী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা ও সবার পরিচিত মুখ মোঃ নাবিল হাসান নাবিল,জাতীয় কবিতা মঞ্চ,রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ মোঃ এসারুদ্দিন, সাবেক ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, বিশিষ্ট ফল ব্যবসায়ী মোঃ খাজা মাইনুদ্দিন, হরিপুরের আসাদ পাগল শরিফুল ইসলাম হিরা,বাইজুল ইসলাম, সুরামিন, আশরাফুল ইসলাম,মোহাব্বত আলী,সম্রাট, হাফেজ তৌহিদুল ইসলাম, হুমায়ন কবির মানিক,আলী আহাদ নাইম, নাবিল হাসান শান, সামিউল বাশির, তামিম ওসমান মাহিম, তাসকিন আহমেদ, নজরুল ইসলাম কন্ট্রাকটার, কবি হৃদয় রনি, কবি মেহবুব ইসলাম রহমত, কবি ও কৃষক লীগ নেতা মিজানুর রহমান, কবি রূহানী ইবরাম খালিদসহ শতাধিক কবি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিশিষ্ট কবি ও নাট্যকার মোঃ হৃদয় রনি।
