৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিটি কর্পোরেশন গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ৫:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সিটি কর্পোরেশন গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গর্ভন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) নগর ভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন সবুজ, পরিচ্ছন্নতা, আলোকায়ন, নান্দনিকতাসহ নানা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। সরকার ও স্থানীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট বিধি-বিধানের আলোকে অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সরকারি সেবাসমূহ তাদের নিজ নিজ এখতিয়ার অনুযায়ী প্রদান করে থাকে। স্থানীয় সরকার কেবল সরকার থেকে প্রাপ্ত তহবিল দিয়ে সেবা প্রদান করে না, বরং নিজস্ব আয় হতেও সেবা প্রদান করে থাকে। সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স। রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে। সভায় সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিষয়ে নাগরিক জরিপ বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। সচেতন নাগরিক হিসেবে নাগরিক সেবায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে  সিটি লেভেল ও ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন সভার আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যমেয়াদী কৌশলপত্র কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। জাইকার সিফরসি-২ প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্পের প্রধান উপদেষ্টা নাওকো আনজাই।

সভায় রাসিকের হোল্ডিং ট্যাক্স, কর আদায়ে চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিুকুল ইসলাম খান। সিফরসি-২ প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মনিমালা রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রকল্পের সিটি গর্ভন্যান্স স্পেশালিস্ট মোঃ সোহরাব হোসেন। সভায় উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, আইন কর্মকর্তা ফাইরুজ আনিকা লাবণ্য, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, প্রধান সহকারী অভিজিৎ সরকার, উচ্চমান সহকারী মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়রের দপ্তর কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক।

সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, আরডিএ কর্তৃক গৃহিত প্রস্তাবিত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি সৌধ নির্মাণ প্রকল্পে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত, মহানগরীর ৩০নং ওয়ার্ড বুধপাড়া এলাকায় খেলার মাঠ নির্মাণে প্রস্তাবিত ভূমি ব্যবহারে অনাপত্তি প্রদান, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প সমূহের অধিন অধিগ্রহণতব্য ভূমিতে কাঠামো নির্মাণ সংক্রান্ত বিষয়ে, আরডিএ এর নওদাপাড়া ও সিরইল বাস টার্মিনাল, আরডিএ মাকের্ট ও বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়।

সভায় প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল তারিক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (প্রকল্প) মোঃ গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন