বাগমারার আচিনঘাটে বিশ্ব প্রতিবন্ধি দিবস পালিত
আচিনঘাট সংবাদদাতা
বিশ্ব প্রতিবন্ধি দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজশাহীর বাগমারা উজেলার আচিনঘাট প্রতিবন্ধি কল্যান ও পূনর্বাসন সংস্থা কর্তৃক আচিনঘাট শিশুসদনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচিনঘাট প্রতিবন্ধি কল্যান ও পূনর্বাসন সংস্থার সভাপতি মোঃ মাহাবুব উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাব্বির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আফজাল হোসেন। র্যালি ও আলোচনা সভা শেষে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তৈয়ব আলী মৃধা, আ. হান্নান মৃধা, আসাদুজ্জামান আসাদ, মোতাহার হোসেন প্রমূখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
