৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খন্দকার তসিকুল ইসলামের জানাজায় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩, ৪:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
খন্দকার তসিকুল ইসলামের জানাজায় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

নগরীর রামচন্দ্রপুর এলাকার নিবাসী মো: খন্দকার তসিকুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন। গত শনিবার দিবাগত রাত ১২ টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। রবিবার (৩ ডিসেম্বর ) টিকাপাড়া কবর সংলগ্ন ঈদগাহ মাঠে বাদ যোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাজার নামাজ শেষে টিকাপাড়া  কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় পূর্বে, শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন