বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

মহাদেবপুরে আমন ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

 

আককাস আলী, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে চলতি মৌসুমের আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) উপজেলার সদর খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মহাজের আলী, খাদ্য গুদামের পরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন,

সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ। খাদ্য গুদামের পরিদর্শক মো. আতিকুল ইসলাম জামান,এবার উপজেলায় ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ১৫৮ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ১ হাজার ১২২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।


আরোও অন্যান্য খবর
Paris