সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

বাগমারায় আচরণবিধি লঙ্ঘন করছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ!

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মচমইল থেকে প্রতিনিধি
তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সেই সাথে নির্বাচনী আচরণবিধি ঘোষণা করেছেন সিইসি। গত ১৫ নভেম্বর ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। এরপর ১৮ নভেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে ২৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার নৌকার মনোনয়ন পেয়েছে তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের মাঝে প্রতিক বন্টন করা হবে। এর আগে কেউ নির্বাচনী প্রতিক ব্যবহার করতে পারবেন না। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দিব্যি বাগমারা উপজেলার বিভিন্ন স্থানে আবুল কালাম আজাদের ছবি সম্বলিত নৌকার বিলবোর্ড স্থাপন করা হয়। এটা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আচরণবিধি লঙ্ঘনের ভয়ে অন্য দলের প্রার্থীরা নির্দিষ্ট সময়ের আগে পোস্টার, ব্যানার, বিলবোর্ড কিছুই সাটাতে পারছেন না। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পূর্বে প্রতিক সাটানো আচরণবিধি লঙ্ঘন করা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীতাা বাতিল ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ান বলেন, এরই মধ্যে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য চিঠি প্রদান করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে। যে সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris