৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন 

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন 
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

নগরীর নওদাপাড়াতে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন  (গভঃ রেজিঃ নং- এস ১৩২০০) এর রাজশাহী জেলা কমিটির কার্যালয়-২ এর অফিস উদ্বোধন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠণটির নির্বাহী সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। উক্ত সভাতে সাধারণ মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকদের অধিকার পূরণে বিশেষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠণটির নির্বাহী কমিটির সদস্যরা। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজস্ব কার্যালয়টি উদ্বোধন করা হয়।

সভাটির সভাপতিত্ব করেন সংগঠণটির অর্থ সম্পাদক ইলিয়াস আলী ইদ্রিস। উক্ত সভাতে উপস্থিত ছিলেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক আতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য খাইরুল বাসার টিটু, হাফিজুর রহমান, বেলাল উদ্দিন, আহসান উদ্দিন, আসাদুজ্জামান আশা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন